ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে  তলিয়ে গেছে আখাউড়া স্থলবন্দর এলাকা

Anima Rakhi | আপডেট: ১৮ জুন ২০২২ - ১১:৩৩:৩৩ এএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : টানাবর্ষণ ও ভারতীয় পাহাড়ি পানির তোড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকা তলিয়ে গেছে। এতে যাত্রী পারাপারে দুর্ভোগ নেমে আসে। আখাউড়া ইমিগ্রেশন পুলিশের সহকারি পরিদর্শক মো. জাফর জানান, শুক্রবার দুপুর থেকে টানা বৃষ্টি ও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ঢলের পানি নেমে আসায় ইমিগ্রেশনেরর সামনেন সড়ক প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে। ইমিগ্রেশন ভবনেও পানি ছুঁই ছুই করছে। একপ্রকার পানিবন্দি অবস্থায় তাদেরকে কাজ সারতে হচ্ছে। বিকেল থেকে বন্দরের পাশ হয়ে যাওয়া খাল দিয়েও দ্রুত বেগে পানি আসছে।

মো. জাহাঙ্গীর নামের কুমিল্লার এক পাসপোর্টধারী যাত্রী জানান, একে তো প্রচুর বৃষ্টিপাত তার ওপর সড়ক তলিয়ে যাওয়ায় ইমিগ্রেশন ভবনে যেতে মালামাল মাথায় করে  নিতে হয়েছে। এতে সব মালামাল ভিজে যায়।বন্দর এলাকার মো. আমজাদ নামের এক অটোরিকশা চালক জানান, বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানি নেমে আসার কারণে সব যাত্রীই কমবেশি দূর্ভোগের শিকার হয়েছে। পানি বেড়েই চলছে।

উপজেলার দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল হোসেন জানান, পাহাড়ি ঢলের কারণে বন্দরসহ আশেপাশের এলাকার বাড়িঘরসহ বেশ কিছু পুকুর তলিয়ে গেছে। পাহাড়ি ঢলের পানি নামা অব্যাহত থাকায়  পরিস্থিতি আরো অবনতি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

কিউটিভি/অনিমা/১৮.০৭.২০২২/সকাল ১১:৩৩

▎সর্বশেষ

ad