ব্রেকিং নিউজ
শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ রামিসার গোপনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ পর্যন্ত বাড়াতে সিডিপির ইতিবাচক সুপারিশ এলপি গ্যাসের দাম কমল, সন্ধ্যা থেকে কার্যকর ‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প ব্যাটারিচালিত রিকশা মহানগর এলাকার বাইরে নেওয়ার চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুইমারায় উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী মেমং মারমা চেয়ারম্যান নির্বাচিত

Anima Rakhi | আপডেট: ১৬ জুন ২০২২ - ১২:৪৬:২২ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে বিজয়ী বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী উশ্যেপ্রু মারমাকে তিন হাজারেরও বেশী ভোটে পরাজিত করে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক  মেমং মারমা।  বুধবার(১৫জুন ২০২২ইং) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষনা করেন রাঙ্গামাটি জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও  গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার  মোহাম্মদ শফিকুল রহমান। প্রতিদ্বন্ধীতাপুর্ন নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী মেমং মারমা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৫৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী উশ্যেপ্রু মারমা (আনারস) পেয়েছেন ৫ হাজার ৯১২ ভোট। অন্যদিকে মো. আইয়ুব আলী (মোটর সাইকেল) ৩ হাজার ২২৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। জামানত হারিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রুইসাঅং মারমা।

ভাইস চেয়ারম্যান পদে কংজরী মারমা (মাইক) ৭ হাজার ৮৪৫ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী পলাশ (টিয়া পাখি) পেয়েছেন ৫ হাজার ১২৩ ভোট । ভাইস চেয়ারম্যান পদে অন্য দুই প্রার্থী ফখরুল ইসলাম লিটন (তালা), মানিন্দ্র ত্রিপুরা (টিউবওয়েল) জামানত হারিয়েছেন।মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা ১০ হাজার ৮১৬ ভোট পেয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ফাতেমা বেগম (কলস) পেয়েছেন হাজার ৬ হাজার ৬৮০ ভোট।গেল পাঁচ বছরে কাঙ্খিত উন্নয়ন না হওয়ায় এবারের নির্বাচনে পরিবর্তনের পক্ষে আওযামীলীগ মনোনীত প্রার্থী ক্লীন ইমেজের মেমং মারমাকে বিপুল ভোটে নির্বাচিত করছেন। 
ফলাফল ঘোষণার পর আওয়ামীলীগের প্রার্থী গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেমং মারমা   ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে  বলেন, আমার দায়িত্ব আরও বেড়ে গেলো। আমি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবো।এই বিজয় আমার একার নয় এই বিজয় গুইমারা উপজেলাবাসীর। 

কিউটিভি/অনিমা/১৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৬

▎সর্বশেষ

ad