ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

চোরাই গরুর মাংস বিক্রি করার সময় উপজেলা চেয়ারম্যানের ভাতিজা আটক

Anima Rakhi | আপডেট: ১৩ জুন ২০২২ - ০৩:৩৯:০৭ পিএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চোরাই গরুর মাংস বিক্রি করার সময় পুলিশের হাতে আটক হয়েছেন আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়ার ভাতিজা কায়কোবাদ।সোমবার ভোররাতে পৌরশহরের বড় বাজারে চোরাই গরুর মাংস বিক্রি করার সময় পুলিশ তাকে আটক করে।স্থানীয়রা জানায়,আখাউড়া উপজেলার দক্ষিণ ইউপির ছোট কুড়িপাইকা গ্রামের মোঃ ফরিদ মিয়ার গরু রাতের আধারে চুরি করে জবাই করার পর মাংস পৌরশহরের বড় বাজারে বিক্রি করতে নিয়ে যায় কায়কোবাদ। এসময় হাতে নাতে মাংসসহ ওই যুবককে গ্রেফতার করে আখাউড়া থানার পুলিশ। 
কায়কোবাদ ওরফে কুব্বাদ কুড়িপাইকা গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।  কুড়িপাইকা গ্রামের মোঃ ফয়সাল মিয়া জানান, রাত ৩ টার সময় গরু গোয়ালঘর থেকে চুরি করে জবাই করে কায়কোবাদ এবং তার আরও এক সহযোগী। গরুটির আনুমানিক দাম প্রায় ৯০ হাজার টাকা বলেও জানান তিনি।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত ওসি) সঞ্জয় সরকার কায়কোবাদ কে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

কিউটিভি/অনিমা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৭

 

 

 

 

 

▎সর্বশেষ

ad