ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঝিনাইদহ পৌরসভার নির্বাচন স্থগিত

superadmin | আপডেট: ১২ জুন ২০২২ - ১০:৩৭:০৫ পিএম

ডেস্কনিউজঃ আইনগত জটিলতা পরিহারের লক্ষে ঝিনাইদহ পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। রবিবার নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

২ জুন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। এ আদেশের বিরুদ্ধে আব্দুল খালেক হাইকোর্টে রিট করেন। বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিন্নাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে নির্বাচন কমিশনের ২ জুনের প্রজ্ঞাপন ৮ জুন হতে এক মাসের জন্য স্থগিত করেন। সেই সঙ্গে উক্ত বেঞ্চ নির্বাচন কমিশনের ২ জুনের প্রজ্ঞাপন কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না সেটি জানতে চেয়ে রুল জারি করেন। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।

সিস্টেম উন্নত করতে পারলে নির্বাচন বেশি গ্রহণযোগ্য হবে: সিইসিসিস্টেম উন্নত করতে পারলে নির্বাচন বেশি গ্রহণযোগ্য হবে: সিইসি
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সংশ্লিষ্ট পক্ষ সুপ্রিম কোর্টে আপিল করে। শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ আপিল খারিজ করে দেন।

নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে বলা হয়- হাইকোর্টের আদেশ প্রতিপালনে আইনগত জটিলতা পরিহারে ঝিনাইদহ পৌরসভার আগামী ১৫ জুন তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

বিপুল/১২.০৬.২০২২/ রাত ১০.২৯

▎সর্বশেষ

ad