ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

‘আগুন নিয়ে কেউ খেলছে’

Ayesha Siddika | আপডেট: ১২ জুন ২০২২ - ০৪:৫০:৩১ পিএম

ডেস্ক নিউজ : সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা সব তথ্য গোয়েন্দাদের কাছে রয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তদন্তের মাধ্যম সঠিক তথ্য বের হয়ে আসবে বলে জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘প্রাণঘাতী সেই আগুনের রেশ কাটতে না কাটতেই এখানে সেখানে আগুনের ঘটনা ঘটছে। আগুন নিয়ে কেউ খেলছে। তবে যারাই ‘আগুন নিয়ে খেলছে’ তাদেরকে এ খেলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘আগুন নিয়ে খেললে সে আগুনে পুড়ে আপনাদের পরিণতি হবে ভয়াবহ। ’ 

আজ রবিবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মাঠে মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের বক্তব্যে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, সংসদ সদস্য সাদেক খান এবং মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মিয়াচান প্রমুখ। গত ৪ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন লাগে। আগুনে এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২০ জনের বেশি।

 

 

কিউটিভি/আয়শা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০

▎সর্বশেষ

ad