ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

‘বিএসএফের বাধায় বন্ধ থাকা কসবা রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে’

Anima Rakhi | আপডেট: ১১ জুন ২০২২ - ০৮:০১:৫৬ পিএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা  প্রতিনিধি : নো-ম্যান্স ল্যান্ড জটিলতায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধার কারণে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ূন কবির। শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথ নির্মাণ কাজের অগ্রগতি দেখার জন্য ট্রেনে করে ঢাকা থেকে আখাউড়ায় আসেন। এরপর তিনি আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে লাকসামে যান।রেলপথ সচিব হুমায়ূন কবির বলেন, কসবা রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজ পুনরায় শুরুর ব্যাপারে দুই দেশের মধ্যে আলোচনা হচ্ছে। যথা সম্ভব তাড়াতাড়ি কাজ শুরু হবে। আশা করছি খুব শীঘ্রই কাজ শুরু হবে।উল্লেখ্য, নো-ম্যান্স ল্যান্ড জটিলতায় কসবা রেলওয়ে স্টেশনের নির্মাণ কাজে বাধা দেয় বিএসএফ। এর ফলে দীঘদিন ধরে কাজ বন্ধ করে রেখেছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

কিউটিভি/অনিমা/১১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০১

▎সর্বশেষ

ad