ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বেগম রোকেয়া ফেরির কেবিনে আগুন

Anima Rakhi | আপডেট: ১১ জুন ২০২২ - ০২:৫০:৪৯ পিএম

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : পদ্মা পারাপারে মুন্সিগঞ্জের শিমুলিয়া-শরীয়তপুরের মাঝি কান্দি রুটে চলন্ত ফেরিতে আগুন লেগেছে। শনিবার ভোর সোয়া ৫টার দিকে বেগম রোকেয়া ফেরিটি পদ্মার মাঝি কান্দি চ্যানেলে প্রবেশের পরপরই আগুন দেখা যায়। আগুনে ফেরির একটি কেবিন ও কেবিনের বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোর পৌনে ৫টার দিকে ফেরিটি শিমুলিয়া ঘাট থেকে মাঝির ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগুন লক্ষ্য করার সাথে সাথেই ফেরির পাম্প ব্যবহার করে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আগুন আতঙ্কে যাত্রীরা ভীত হয়ে পড়ে। দ্রুত গতিতে ফেরিটি চালিয়ে মাঝির ঘাটে নিতে সক্ষম হয় চালক।

ফেরির মাস্টার মিন্টু রঞ্জন দাস জানায়, ক্যান্টিনের পাশের কেবিনে আগুন লাগে। আগুনে কেবিনের বিছানা, সিলিং, দরজা ও কেবিনের বাইরের সিলিং পুড়ে গেছে। ঘটনার সময় কেবিনে কেউ ছিল না। তাই কোন হতাহত হয়নি।শিমুলিয়া-মাঝির ঘাট বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, বেগম রোকেয়া ফেরি চলন্ত অবস্থায় একটি তালাবদ্ধ কেবিন থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। ফেরিতে থাকা পানির পাম্প ও আগুন নেভানোর মেশিনের সাহায্যে আগুণ নিয়ন্ত্রণ করা হয়। ফেরিটি মাঝিকান্দি ঘাটে গিয়ে গাড়ি নামায়। পরে আবার শিমুলিয়া ঘাটে ফিরে আসে। আগুন লাগার সময় ফেরিতে ৩৫-৪০টি গাড়ি ও বেশকিছু যাত্রী ছিল। বর্তমানে ফেরি সার্ভিস স্বাভাবিক রয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে।

কিউটিভি/অনিমা/১১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫০

▎সর্বশেষ

ad