ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ছিনতাইয়ের পর চুরি করতে গিয়ে ধরা ট্রেনযাত্রী ফিরে পেলেন মোবাইল ফোন

Anima Rakhi | আপডেট: ১০ জুন ২০২২ - ০৭:৫৫:৩৩ পিএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে বৃহস্পতিবার রাতে এক ট্রেন যাত্রীর মোবাইল ফোন সেট ছিনতাই হয়। কয়েকঘন্টার ব্যবধানে শুক্রবার ভোরে ওই ছিনতাইকারি চুরি করতে গিয়ে ধরা পড়ে। এ সময় তার সঙ্গে থাকা একজন মোবাইল ফোন সেট ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই মোবাইল ফোন সেটটি মালিকের হাতে পৌঁছে দিয়ে জানতে পারেন সেটি ট্রেন থেকে ছিনতাই হয়। আখাউড়া পৌর এলাকার মসজিদ পাড়ার নূর এ আলম চৌধুরী শাওন কুইক নিউজ কে জানান, শুক্রবার ভোরে তাঁর বাড়ির পাশের এক মুক্তিযোদ্ধার বাড়িতে চোর হানা দেয়। স্থানীয় লোকজন ওই চোরকে তাৎক্ষণিক আটক করে। এ সময় তার সঙ্গে থাকা এক নারী মোবাইল একটি মোবাইল ফোন সেট ফেলে পালিয়ে যান। পরে ওই মোবাইল ফোন সেট থেকে নম্বর নিয়ে ভুক্তভোগী ব্যক্তির আত্মীয়কে বিষয়টি জানানো হয়। ওই আত্মীয়ের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার দুপুরে এসে তিনি ফোন সেটটি নিয়ে যান। আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায়  তার হাতে মোবাইল ফোন সেট তুলে দেওয়া হয়। 
তিনি আরো জানান, আটক চোরকে স্থানীয়রা উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দেয়। সে নিজেকে রায়হান বলে পরিচয় দিয়েছে। তার বাবা আখাউড়া বড় বাজার এলাকার মাছ ব্যবসায়ি ফারুক বলে জানায়। তবে তার হাতে কামাল নাম লেখা ছিলো। কথা হলে ময়মনসিংহের ভালুকা উপজেলার মো. তানভীর খান জানান, তিনি চট্টগ্রামে চাকুরি করেন। আখাউড়ায় তিনি ছিনতাইয়ের শিকার হন। ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার রাতে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতি দিলে ট্রেনের ছাদে থাকা এক যুবক তার ফোন সেটটি ছিনিয়ে নেয়। পরে এক আত্মীয়ের মাধ্যমে খবর পান ছিনতাই হওয়া সেটটি পাওয়া গেছে। চট্টগ্রাম থেকে এসে শুক্রবার দুপুরে সেটটি নিয়ে আবার কর্মস্থলে রওয়ানা হয়েছেন।  

 

কিউটিভি/অনিমা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৫

▎সর্বশেষ

ad