উইম্বলডনে এবার বিপুল অংকের পুরস্কার

Ayesha Siddika | আপডেট: ১০ জুন ২০২২ - ০৩:২৮:০২ পিএম

স্পোর্টস ডেস্ক : টেনিস ফেডারেশন আগেই ঘোষণা করেছে যে, এবার উইম্বলডনে কোনো র‍্যাঙ্কিং পয়েন্ট থাকবে না।  কারণ, রাশিয়ান ও বেলারুশিয়ানদের এই গ্র্যান্ড স্লামে খেলায় নিষেধাজ্ঞা জারি করেছে অল ইংল্যান্ড ক্লাব। সেই প্রতিবন্ধকতা ঢাকতে বিশাল পুরস্কার মূল্যের টোপ দেওয়া হল উইম্বলডনের পক্ষ থেকে।

ছেলে ও মেয়েদের সিঙ্গলস চ্যাম্পিয়নরা প্রত্যেকে পাবেন ২০ লক্ষ পাউন্ড। এমনকি প্রথম রাউন্ডে হেরে যাওয়া খেলোয়াড়ের পকেটে যাবে ৫০ হাজার পাউন্ড। মোট পুরস্কার মূল্য ৪ কোটি পাউন্ডেরও বেশি। গতবারের তুলনায় এই মোট পুরস্কার মূল্যের বৃদ্ধি করা হয়েছে ১১.১ শতাংশ।

কোয়ালিফাইং পর্যায়ে প্রথম রাউন্ডে যিনি হারবেন তিনি পাবেন ১১ হাজার পাউন্ড। হারলে বা জিতলে ক্রমতালিকায় কোনো হেরফের হবে না বলে, অনেকেই এই টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিতে পারেন। তাই জৌলুস ধরে রাখতেই পুরস্কার মূল্য বাড়াচ্ছে উইম্বলডন। উল্লেখ্য, আগামী ২৭ জুন থেকে মাঠে গড়াচ্ছে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট।

 

 

কিউটিভি/আয়শা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৫

▎সর্বশেষ

ad