চেক রিপাবলিককে হারিয়ে টানা দ্বিতীয় জয় পর্তুগালের

Ayesha Siddika | আপডেট: ১০ জুন ২০২২ - ১০:০৩:৩৫ এএম

স্পোর্টস ডেস্ক : লিসবনে বৃহস্পতিবার রাতে নেশনস লিগে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে ফার্নান্দো সান্তোসের দল। চেক রিপাবলিকের বিপক্ষে ঘরের মাঠে নিজেদের মেলে ধরে গ্রুপের শীর্ষে উঠে গেছে পর্তুগাল। জয়ের ধারা অব্যাহত রেখেছে পর্তুগাল। ড্র দিয়ে টুর্নামেন্ট শুরুর পর টানা দ্বিতীয় জয় পেল দলটি। 

এই জয়ের ফলে তিন ম্যাচে দুটি জয়সহ ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রইল পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদো গোল না পেলেও দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি আক্রমণ করেছিলেন। তবে তাকে কড়া নজরে রেখেছিল চেক রক্ষণ। গ্রুপের অন‍্য ম্যাচে সুইজারল‍্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে স্পেন। ৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে চেক রিপাবলিক।

 

 

কিউটিভি/আয়শা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:০০

▎সর্বশেষ

ad