ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ডিপোর আগুন নিভল ৮৬ ঘণ্টা পর

Anima Rakhi | আপডেট: ০৮ জুন ২০২২ - ০২:০৬:১৭ পিএম

ডেস্ক নিউজ : দমকল বাহিনী, স্বেচ্ছাসেবীসহ বহু মানুষের প্রচেষ্টায় ৮৬ ঘণ্টা পর পুরোপুরি নিভেছে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ বীর ইউনিটের লেফট্যানেন্ট কর্নেল মো. আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিপোর আগুন পুরোপুরি নিভে গেছে। কোথাও আগুন নেই। আগুন আর জ্বলছে না।

আগুন নিয়ন্ত্রণে আসার আগে প্রায় অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। বহু সম্পদ ধ্বংস হয়ে গেছে। 

কিছু কনটেইনার থেকে এখনো ধোঁয়া বের হতে দেখা গেলেও সক্রিয় আগুন নেই জ্বানিয়ে আরিফুল বলেন, কনটেইনারে যে গার্মেন্টস পণ্য আছে সেগুলোতে পানি দেওয়ায় সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।

শনিবার রাত ১০টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর গ্রামে বেসরকারি ওই কনটেইনার ডিপোতে আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণে তা ছড়িয়ে পড়ে। গত তিন দিন ধরে সেখানে আগুন নেভানো ও উদ্ধারকাজ চালিয়ে আসছেন ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মীরা।
এ ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে।

কিউটিভি/অনিমা/০৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৬

▎সর্বশেষ

ad