ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

দু’দিনের সফরে ভাসানচরে চীনের রাষ্ট্রদূত

Anima Rakhi | আপডেট: ০৩ জুন ২০২২ - ০৩:৩৯:৫৯ পিএম

ডেস্ক নিউজ : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে দুই দিনের সফরে এসেছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

বৃহস্পতিবার (২ জুন) দুপুর ২টার দিকে নৌবাহিনীর জাহাজে ভাসানচর এসে পৌঁছেন তিনি। শুক্রবার (৩ জুন) বিকেলে নৌবাহিনীর জাহাজে ভাসানচর ত্যাগ করার কথা রয়েছে তার। 

চীনের রাষ্ট্রদূত লি জিমিং বিভিন্ন বয়সের রোহিঙ্গা সদস্যদের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করছেন। তিনি ভাসানচরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “চীনের রাষ্ট্রদূত রোহিঙ্গাদের অবস্থান পর্যবেক্ষণে ভাসানচরে এসেছেন। তিনি নৌবাহিনীর জাহাজে ভাসানচর এসে পৌঁছান। বিকেলে রোহিঙ্গাদের ফুটবল টুর্নামেন্ট উপভোগ করেন। তিনি শুক্রবার (৩ জুন) ভাসানচরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিকেলে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের ফলে প্রায় সাড়ে ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময়ে আরও কয়েক লাখ রোহিঙ্গা এসে কক্সবাজারের পাহাড়ি এলাকায় আশ্রয় নেয়। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের চাপ সামলাতে সরকার এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসমানচরে স্থানান্তরের উদ্যোগ নেয়।

কিউটিভি/অনিমা/০৩.০৬.২০২২/বিকাল ৩.৩৯

▎সর্বশেষ

ad