
স্পোর্টস ডেস্ক : মারকুটে ব্যাটিং দিয়ে আইপিএলে বেশ আলোচিত হয়েছেন টিম ডেভিড। সিঙ্গাপুরের হয়ে আন্তর্জাতিক অভিষেক হওয়া এই ব্যাটার খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। তাঁর জন্ম সিঙ্গাপুরে হলেও, বেড়ে ওঠা ও খেলাধুলায় সম্পৃক্ত হওয়া মূলত অস্ট্রেলিয়ায়। যে কারণে ডেভিডকে দলে নেওয়ার কথা ভাবছে অস্ট্রেলিয়া। ২০১৯ সালের জুলাইয়ে নেপালের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় ডেভিডের। সিঙ্গাপুরের জার্সিতে খেলেছেন ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। এখন তাঁর সামনে সুযোগ টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে খেলার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দলে ডেভিডকে রাখার ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
ফিঞ্চ বলেন, ‘আমি মনে করি, ডেভিড বিবেচনায় থাকবে। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে রয়েছে সে। আইপিএলের শেষভাগটা দারুণ কেটেছে তাঁর, নিজের সেরা ছন্দে ছিল। প্রথম বল থেকেই মারতে পারার অনন্য সামর্থ্য রয়েছে ডেভিডের। এই ধারাবাহিকতায় অবশ্য তাকে বিবেচনা করতে হবে। ’আইপিএলে পর ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটও মাথাচ্ছেন টিম ডেভিড। ল্যাঙ্কাশায়ারের হয়ে নেমে ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে মাত্র ২৫ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি।
কিউটিভি/আয়শা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০






