ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মিরপুরে বাবু হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনকে যাবজ্জীবন

Anima Rakhi | আপডেট: ৩০ মে ২০২২ - ০৩:৫০:৪১ পিএম

ডেস্ক নিউজ : ঢাকার মিরপুরে দোকানি কাজী জহুরুল ইসলাম বাবু হত্যার মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

১০ নম্বর বিশেষ দায়রা আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম সোমবার এ রায় ঘোষণা করেন।

চার আসামির মধ্যে মো. এমাদুল হক ওরফে গণ্ডারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আর শহীদুল্লাহ, মনির ও আজাদুলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামিদের মধ্যে শহীদুল্লাহ পলাতক; বাকিরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর মাহবুবুল হাসান জানান, কাজী জহুরুল ইসলাম বাবু মধ্য মনিপুরে ‘সুমন রকমারি বিপণি’ নামে একটি স্টেশনারি দোকান চালাতেন। একটি ছিনতাইয়ের ঘটনায় এমাদুল হক এবং তার কয়েকজন সহযোগীকে র‌্যাবের হাতে ধরিয়ে দিয়েছিলেন তিনি। এর প্রতিশোধ নিতে ২০১৩ সালের ১৭ জুলাই জহুরুলকে হত্যা করে আসামিরা। 

মামলার বিবরণে বলা হয়, শহীদুল্লাহ সেদিন জহুরুলকে বাসা থেকে তার দোকানে ডেকে নেন। সেখানে আসামিরা জহুরুলকে মারধর শুরু করেন। এক পর্যায়ে এমাদুল তার হাতে থাকা ছুরি দিয়ে জহুরুলের পিঠে ও পেটে আঘাত করেন। জহুরুল চিৎকার দিয়ে রাস্তায় পড়ে গেলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। 

আহত জহুরুলকে প্রথমে গ্যালাক্সি হাসপাতালে, পরে সেখান থেকে শমরিতা হাসপাতালে এবং সবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় জহুরুলের ভাই কাজী তাজুল ইসলাম সেদিনই মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। সেখানে এমাদুল, মনির, আজাদুল ও শহীদুল্লাহর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।

পরে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র হলে আদালত তাদের বিচার শুরু করে। 

 

কিউটিভি/অনিমা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫০

▎সর্বশেষ

ad