
স্পোর্টস ডেস্ক : টেস্ট ফরম্যাটে উইকেটরক্ষক-ব্যাটার জশ বাটলারকে ফেরাতে চান ইংল্যান্ডের নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরের ব্যাট হাতে রানের ফুলঝুড়ি ফুটিয়েছেন বাটলার। ১৬ ইনিংসে এখন পর্যন্ত করেছেন ৮২৪ রান। গত অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে পাঁচ ম্যাচের সিরিজ ৪-০ ব্যবধানে হারের পর দল থেকে বাদ পড়েন বাটলার। সিরিজে ৪ টেস্ট খেলে ৮ ইনিংসে তার সংগ্রহ ছিল মাত্র ১০৭ রান।
ওয়ানডে ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা স্কোরার হওয়ার পরও টেস্ট বাটলারের ব্যাটিং গড় ৩১.৯৪। আগামী সপ্তাহ থেকে ম্যাককালামের জন্মভূমি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে নেই বাটলার। তবে নতুন কোচের প্রথম ম্যাচের দায়িত্বে আসার আগেই দলে উইকেটরক্ষক হিসেবে সুযোগ পান, বেন ফোকস ও জনি বেয়ারস্টো। আইপিএলে রাজস্থান রয়্যালসের ফাইনালে তোলার মূল কারিগর বাটলার। ১৬ ইনিংসে ৪টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি করেছেন। গড় ৫৮.৮৫ এবং স্ট্রাইক রেট ১৫১.৪৭।
বাটলারকে নিয়ে ম্যাককালাম বলেন, ‘জশ এমন একজন খেলোয়াড় যে কিসা যে কোন ফর্মেটে যেকোন সময় মানিয়ে নিয়ে ম্যাচ বের করে আনার সক্ষমতা রাখে। অবশ্যই এমন কিছু খেলোয়াড় আছে ,যারা অনেক প্রতিভাবান। যারা সুযোগ পেলেই দলে অবদান রাখতে পারে। আপনি যদি টি-টোয়েন্টিতে ভালো হন, তবে সে দক্ষতাগুলো টেস্ট ক্রিকেটে আনতে না পারার কোনো কারণ নেই। ‘ এছাড়া স্পিন অল-রাউন্ডার মঈন আলী এবং আদিল রশিদের টেস্ট ক্যারিয়ারকে পুনরুজ্জীবিত করার ইঙ্গিতও দিয়েছেন ম্যাককালাম।
কিউটিভি/আয়শা/২৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৫






