ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নরসিংদীর মেথিকান্দা রেললাইনের পাশ থেকে কিশোরের লাশ উদ্ধার 

Anima Rakhi | আপডেট: ২৮ মে ২০২২ - ০২:৪৩:০৬ পিএম
মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের পাশ থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ১৪ বছর। নিহত কিশোরের পরণে ছিলো কালো রঙের প্যান্ট ও সবুজ রঙের টি-শার্ট। আজ শনিবার সকাল পৌনে নয়টার দিকে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই কিশোরের লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক ইমায়েদুল জাহিদী।

তিনি জানান, আন্তনগর তূর্ণা-নিশিথা এক্সপ্রেস ট্রেনের ছাঁদ থেকে ছিটকে পড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কিশোরের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

কিউটিভি/অনিমা/২৮.০৫.২০২২/দুপুর ২:৪২

▎সর্বশেষ

ad