
স্পোর্টস ডেস্ক : ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আর্জেন্টিনা এবং ব্রাজিল বিশ্বকাপে পৌঁছানোর জন্য উঁচু মানের ম্যাচ খেলে না। দক্ষিণ আমেরিকায় ফুটবল ইউরোপের মতো উন্নত নয়। ’ এমবাপ্পের এই মন্তব্যের জবাব দিয়েছেন ব্রাজিলের তারকা ফাবিনহো। ইএসপিন’কে দেওয়া এক সাক্ষাৎকারে লিভারপুলের ফাবিনহো বলেন, ‘দক্ষিণ আমেরিকায় খেলাটা ভিন্ন একটা বিষয়, সহজ কিছু নয়।
বলিভিয়ার মতো জায়গায় খেলতে হয় আমাদের। ফ্রান্স কি কখনো বলিভিয়ায় খেলেছে? ব্রাজিল-আর্জেন্টিনা যদি ইউরোপে খেলতো, তাহলে শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করতো। ’বিশ্ব ফুটবলে এখন আলোচিত নাম কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের প্রস্তাবে সাড়া না দিয়ে পিএসজির সঙ্গে তিন বছরের চুক্তি বাড়িয়েছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। আসন্ন কাতার বিশ্বকাপে শিরোপার লড়াইয়ে লাতিন দেশগুলোর চেয়ে ইউরোপের দেশগুলো এগিয়ে থাকবে বলে এমবাপ্পের বিশ্বাস। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই ব্রাজিল-আর্জেন্টিনার প্রসঙ্গ টেনেছিলেন পিএসজি ফরোয়ার্ড।
কিউটিভি/আয়শা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৩






