ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নরসিংদীর মেহেরপাড়ায় নয়ন হত্যা মামলার প্রধান আসামি শান্ত গ্রেফতার 

Anima Rakhi | আপডেট: ২৬ মে ২০২২ - ০১:০৯:১১ পিএম

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : মাধবদীর মেহেরপাড়ায় বালু ব্যবসায়ী নয়ন হত্যা মামলার প্রধান আসামি শান্তকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি শ্যুটারগান, ১টি ছোরা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৪ মে) দিবাগত রাতে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামের একটি গরুর খামারের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।বুধবার(২৫ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান এ তথ্য জানান। গ্রেফতারকৃত শান্ত মাধবদী থানার চৌয়া উত্তরপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ সুপার জানান, চৌয়া এলাকার ইট ও বালু ব্যবসায়ী নয়ন মিয়ার কাছে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় কয়েকজন সন্ত্রাসী। চাঁদার টাকা না দেয়ায় গত বুধবার(১৮মে) রাত সাড়ে ৮টার দিকে তাকে ছুরিকাঘাতে হত্যা শেষে পালিয়ে যায় শান্তসহ অন্যান্য সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের ছোট ভাই হেলাল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

এরই প্রেক্ষিতে আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মঙ্গলবার দিবাগত রাতে চৌয়া গ্রামের একটি গরুর খামারের পাশ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার দখল থেকে ১টি শ্যুটারগান, ১টি ছোরা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও সংবাদ সম্মেলনে জানান অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।

কিউটিভি/অনিমা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০৯

▎সর্বশেষ

ad