টেস্ট র‌্যাংকিংয়ে মুশফিক-লিটনের উন্নতি

Ayesha Siddika | আপডেট: ২৫ মে ২০২২ - ০৭:৩৬:৫৫ পিএম

স্পোর্টস ডেস্ক : আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে লিটন কুমার দাস, মুশফিকুর রহিম ও তামিম ইকবালের। চার ধাপ এগিয়েছেন মুশফিক, তিন ধাপ এগিয়েছেন লিটন আর ছয় ধাপ উপরে উঠেছেন তামিম ইকবাল।  প্রথম টেস্টে এক ইনিংস ব্যাট করতে পেরেছিল বাংলাদেশ। সেবার ১২ রানের জন্য সেঞ্চুরি পাননি লিটন। ওই ইনিংসের জোরেই আইসিসি র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠেছেন লিটন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে তিনিই।

চট্টগ্রাম টেস্টে ১০৫ রানের ইনিংস খেলা মুশফিক চার ধাপ এগিয়ে উঠেছেন ২৫ নম্বরে। ২৭ নম্বরে উঠে আসা তামিমের উন্নতি হয়েছে ছয় ধাপ। প্রথম টেস্টে ১৩৩ রান করেছিলেন তামিম। টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন।

 

 

কিউটিভি/আয়শা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩২

▎সর্বশেষ

ad