
স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের প্লে-অফ পর্বের এলিমিনেটরে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখনউ সুপার জায়ান্ট মুখোমুখি হবে। কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
ম্যাচে যে দল জিতবে তারা কোয়ালিফায়ার ২-তে প্রবেশ করবে। তারা খেলবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে।
আর আজকের পরাজিত দল এবারের আইপিএল থেকে বিদায় নিবে। দিল্লি-মুম্বাই ম্যাচে রোহিত শর্মাদের জয়ের জন্য প্রার্থনা করেছিল গোটা বেঙ্গালুরু দল। দিল্লি হেরে যেতেই উচ্ছ্বাসে মাতেন কোহলি-ডু প্লেসি-ম্যাক্সওয়েলরা। তারকা সমৃদ্ধ বেঙ্গালুরু-লখনউ দলের খেলা দেখতে দর্শকদের আগ্রহের শেষ নেই। ইডেনে টিকিটের জন্য হাহাকার!
কোহলির ফর্ম নিয়ে চিন্তিত ছিল তাঁর ভক্তরা। তবে গত ম্যাচেই ফর্মে ফিরেছেন কোহলি, হয়েছেন ম্যাচসেরাও। কোহলি আজও ছন্দে থাকলে লখনউয়ের বোলারদের জন্য কঠিন সময়ই পার করতে হবে।
কিউটিভি/অনিমা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৭






