শীঘ্রই ক্রিকেটে ফিরছে নিরপেক্ষ আম্পায়ার

Ayesha Siddika | আপডেট: ২৪ মে ২০২২ - ০৮:০২:২৮ পিএম

স্পোর্টস ডেস্ক : করোনাভীতি কাটিয়ে স্বাভাবিক হয়েছে জনজীবন। ক্রিকেট মাঠে ফিরেছে দর্শক। বায়ো বাবলের অত কড়াকড়ি আর নেই। এবার ক্রিকেট মাঠে ফিরতে যাচ্ছে নিরপেক্ষ আম্পায়ারও। করোনার মাঝে সব আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করতেন আয়োজক দেশের আম্পায়াররা। এবার খুব তাড়াতাড়িই আগের নিরপেক্ষ আম্পায়ারদের দেখা যাবে আন্তর্জাতিক ক্রিকেটে।

লাদেশ সফররত আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে গতকাল সোমবার এই আশ্বাস দিয়েছেন। আগের মতোই টেস্ট ম্যাচে তৃতীয় আম্পায়ারসহ তিন জন এবং সীমিত ওভারের ম্যাচে এক জন নিরপেক্ষ আম্পায়ার থাকবেন। যদিও করোনা পরিস্থিতি ক্রিকেটের জন্য কিছু ক্ষেত্রে ইতিবাচক হয়েছে বলেই মনে করেন বার্কলে।

তিনি বলেছেন, ‘এর ফলে আয়োজক দেশের অনেক আম্পায়ার আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন। তারা ক্রিকেট বিশ্বে পরিচিত হয়েছেন। এটা খারাপ নয়। বিস্তারের একটা সুযোগ পাওয়া গেছে। এর একটা অন্যদিকও আছে। আমরা আবার নিরপেক্ষ আম্পায়ার দিয়ে ম্যাচ করানোর ব্যবস্থায় ফিরতে চাই। আগের মতো নিরপেক্ষ আম্পায়ারদের শীঘ্রই দেখতে পাবেন আপনারা। ‘

২০২০ সালে করোনা শুরুর সময় থেকেই আয়োজক দেশের আম্পায়ারদের দিয়ে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। কারণ সে সময় অনেক আম্পায়ারই বিদেশে সফর করতে চাইতেন না। কিছুদিন আগে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সময় আম্পায়ারিং নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। তারপর থেকে টেস্টে মাঠের একজন এবং থার্ড আম্পায়ার নিরপেক্ষ করা হয়।

 

 

কিউটিভি/আয়শা/২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০০

▎সর্বশেষ

ad