ব্রেকিং নিউজ
দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি আছিয়া ও রামিসা ধর্ষণ মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল রুশবাহিনীতে যুদ্ধে থাকা ১২ বাংলাদেশী নিহত অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে

শ্রীলঙ্কায় জ্বালানির মূল্য বৃদ্ধিতে সর্বোচ্চ রেকর্ড

Ayesha Siddika | আপডেট: ২৪ মে ২০২২ - ০৪:১৫:২৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : নগদ অর্থ সংকটে জর্জরিত শ্রীলঙ্কা মঙ্গলবার রেকর্ড উচ্চতায়  জ্বালানি মূল্য বৃদ্ধি করেছে। স্বাধীনতার পর থেকে সবচেয়ে ভয়াবহ সংকটে থাকা দেশটির ২২ মিলিয়ন জনগণের জন্য এই মূল্য বৃদ্ধি আরো কষ্টকর হয়ে উঠবেদক্ষিণ এশিয়ার দ্বীপ দেশটি কয়েক মাস ধরে ভয়াবহ অর্থ সংকট এবং সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে রয়েছে, যা মে মাসের শুরুর দিকে প্রাণঘাতি সহিংসতায় পরিণত হয়। এতে অন্তত ৯ জন প্রাণ হারায়।

নব নিযুক্ত জ্বালানি মন্ত্রী কাঞ্চনা ভিজেসকারা বলেছেন, ‘‘অর্থনৈতিক যুদ্ধকালীন মন্ত্রিসভা সোমবার রাষ্ট্রীয় মালিকানাধীন সিলন পেট্রোলিয়াম কর্পোরেশনের বিশাল লোকসান ঠেকাতে এই নতুন মূল্য হার অনুমোদন করেছে।’’গণপরিবহনে ব্যবহৃত ডিজেলের মূল্য লিটার প্রতি ২৮৯ রুপি (০.৮০ ডলার) থেকে ৪০০ রুপি করা হয়েছে। এতে ডিজেলের মূল্য ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পেট্রোলের লিটার প্রতি মূল্য বাড়িয়ে ৩৩৮ রুপি থেকে ৪২০ রুপি করা হয়েছে। 

গত ছয় মাসে ডিজেলের দাম ২৩০ শতাংশ এবং পেট্রোলের দাম ১৩৭ শতাংশ বাড়ানো হয়েছে। উভয় জ্বালানির সরবরাহ কম, গাড়ি চালকদের জ্বালানির জন্য দীর্ঘ লাইনে থাকতে হয়। কখনো কখনো পুরো দিন অপেক্ষা করতে হয়। চরম বৈদেশিক মুদ্রা সংকটের কারণে জ্বালানি আমাদানি ব্যহত হওয়ায় ব্যাপক জ্বালানি সংকট দেখা দিয়েছে। খাদ্য ও ওষুধের পাশাপাশি জনগণ বিদ্যুৎ সংকটের ভোগান্তি এবং উচ্চ মুদ্রাস্ফীতির সংকট মোকাবেলা করছে। দেশটির সেনসাস অফিস সোমবার বলেছে, পূর্ববর্তী বছরের তুলনায় গত মাসে মুদ্রাস্ফীতি বেড়েছে ৩৩.৮ শতাংশ এবং খাদ্যমূল্যের স্ফীতি ৪৫.১ শতাংশ ছাড়িয়ে গেছে। 

 

 

কিউটিভি/আয়শা/২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

▎সর্বশেষ

ad