ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ছেলে গোপনে বিয়ে করায় তার মাকে কুপিয়ে জখম

Anima Rakhi | আপডেট: ২৩ মে ২০২২ - ০২:৪৪:২০ পিএম

আব্দুল্লাহ আল মামুন,মাদারীপুর প্রতিনিধি : ছেলে প্রেম করে বিয়ে করায় তার মা নাহার বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুধখালি গ্রামে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতাল ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতাল স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুধখালি গ্রামের চান্দু মোল্লার ছেলে মিজান মোল্লা প্রেমের সম্পর্কের ভিত্তিতে বিয়ে করে একই এলাকার মোকলেস হাওলাদারের মেয়ে কেয়াকে। কিন্তু পারিবারিকভাবে সেই বিয়ে মেনে নিতে পারেনি কেয়ার পরিবার।

এতে সৃষ্টি হয় দুপরিবারের মাঝে উত্তেজনা। এরই প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে রবিবার সন্ধ্যায় মোকলেস হাওলাদার লোকজন নিয়ে মিজানের মা নাহার বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় মাদারীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল হাসান মিয়া বলেন, পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কিউটিভি/অনিমা/২৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২.৪৪

▎সর্বশেষ

ad