
স্পোর্টস ডেস্ক : ২০২১-২২ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফিল ফোডেন। প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয় বারের মত এই গৌরব অর্জন করলেন ২১ বছর বয়সী এই ফুটবলার। এবারের মৌসুমে সিটিজেনদের হয়ে নয় গোল করার পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট করেছেন ফোডেন। ইংল্যান্ড জাতীয় দলের এই ফুটবলার দর্শক ও প্রিমিয়ার লিগ প্যানেল থেকে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন।
তার দল ম্যানচেস্টার সিটি টানা দ্বিতীয়বার লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে। শেষ ম্যাচে রবিবার অ্যাস্টন ভিলাকে হারালেই শিরোপা উদযাপনে মাতবে সিটিজেনরা। লিভারপুলের আলেক্স আর্নল্ড, ক্রিস্টাল প্যালেসের কোনোর গাল্লাগহার, তাইরিক মিচেল, চেলসির ম্যাসন মাউন্টদের পেছনে ফেলে সেরা হয়েছেন ফোডেন।
কিউটিভি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০






