ময়মনসিংহে মাদক জব্দ, ৪ রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৭

Ayesha Siddika | আপডেট: ২১ মে ২০২২ - ০২:৩০:১২ পিএম

ডেসক্ নিউজ : ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখা ৭ হাজার পিস ইয়াবা ও ৩৪ বোতল বিদেশি মদসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে। আটককৃতদের মাঝে ৪ জন রোহিঙ্গা।   কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিনের নেতৃত্বে একটি টিম গতকাল শুক্রবার ২০ মে) রাতে নগরীর চরকালীবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এদের বিরুদ্ধে বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক মো. খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- রোহিঙ্গা নাগরিক আনোয়ারা আক্তার ওরফে রোজিনা (২৬), মো. শাহেদ (২২), নজরুল ইসলাম (২৯), এবং মো. তৈয়ব (২০)। এছাড়াও রয়েছেন মো. রিয়াজ উদ্দিনের ছেলে ইলিয়াস কাদের বাবুল (৪৩), খালেদা আক্তার (৩৮) এবং কোতোয়ালি থানাধীন চরকালীবাড়ী গ্রামের শাহজাহান মড়লের ছেলে মো. নাজমুল হুদা (২৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আসামি ইলিয়াস কাদের বাবুল দেড় বছর আগে রোহিঙ্গা নাগরিক রোজিনাকে বিয়ে করেন। এরপর তিনি রোজিনা ও তার আত্মীয়-স্বজনদের মাধ্যমে মাদক ব্যবসা শুরু করেন।  

 

 

কিউটিভি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৯

▎সর্বশেষ

ad