ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রীতির আবৃত্তি সন্ধ্যা

Anima Rakhi | আপডেট: ২০ মে ২০২২ - ০৯:১৫:৫৩ পিএম

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার সম্প্রীতির আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের তিতাস আবৃত্তি সংগঠন ও ভারতের শ্রুতি নামে আবৃত্তি সংগঠনের যৌথ আয়োজনে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এ পরিবেশনা অনুষ্ঠিত হয়।আমরা ভাষায় এক, ভালোবাসায় এক- শ্লোগানকে সামনে রেখে আবৃত্তি সন্ধ্যার আয়োজন উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম। উদ্বোধনের পর বাংলাদেশের শিল্পীরা দু’দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। ভারতের ত্রিপুরার ১২জন শিল্পী ত্রিপুরাকে তুলে ধরে শুরুর দিকে দলীয় আবৃত্তি করেন।

এক ঘন্টারও বেশি সময় ধরে চলা আবৃত্তিতে কয়েকশ’ আবৃত্তিপ্রেমি উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ বিভূতি ভুষণ দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোজাম্মেল রেজা, ইউনিভার্সেল মেডিকেল কলেজের পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি মো. রিয়াজ উদ্দিন জামি, সহ-সভাপতি পিযূষ কান্তি আচার্য, মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকি, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মনির হোসেনসহ উদ্বোধক শুরুতে প্রদীপ জ্বালিয়ে আবৃত্তি সন্ধ্যার উদ্বোধন করেন।

 

 

কিউটিভি/অনিমা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৫

 

 

▎সর্বশেষ

ad