ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

হৃদয়ের অনুভূতি

superadmin | আপডেট: ১৯ মে ২০২২ - ০৬:০৩:২৪ পিএম

হৃদয়ের অনুভূতি
———————-

হৃদয়ের গহীনে যে শুদ্ধতা তাঁর নামই সুখ।

সেখানে কেবল আনন্দ আর প্রাপ্তি থাকবে এমন নয়,

সেখানে দুঃখ,কষ্ট,বেদনা,অনাদর-অবহেলা,শত না পাওয়া আর হতাশাও থাকবে।

সবগুলো অনুভূতি না থাকলে জীবন যে অপূর্ণ রয়ে যায়। সমস্ত যাতনাকে এক পাশে রেখে প্রাপ্তিটুকু উদযাপন করার নামই সুখ তথা জীবন।
কেবল অর্থ-সম্পদ, ক্ষমতা কিংবা উপড়ের চাকচিক্য দেখে সুখী ভাবার কোন কারণ নেই। কারণ ভেতরের ক্ষত অসুন্দর কিছু কখনো কাউকে দেখাতে নেই বলে লোক চক্ষুর অন্তরালে তা অজানাই রয়ে যায়।

ভাবুন তো একজন অনুভূতিহীন মানুষ যে কখনো অন্যকে বুঝতে পারে না তাঁর সাথে থাকা কতোটা কষ্টকর কিংবা সে অন্যের কাছে কতোটা বিরক্তিকর ?

বস্তুগত সম্পদ,ক্ষমতা, রূপ-যৌবন,চাকচিক্য ক্ষণিকের তরে আপনাকে যতটুকু আনন্দ বা সুখ দিবে তাঁর থেকে বহুগুণ হতাশা দিবে কারণ এ সব কিছুই আপেক্ষিক।

আনন্দ, উচ্ছলতা,স্বস্তি, শান্তি কিংবা সুখ প্রতিটি মানুষের হৃদয়ে থাকে, খুঁজে নিতে হয় কেবলই । যে যত অল্পে তুষ্ট সে ততো তাড়াতাড়ি সুখকে ছুঁতে পারে।

 

লেখিকাঃ খুজিস্তা নূর ই নাহরীন নিয়মিত লেখালেখি করেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখা ঝড় তুলে। পূর্বপশ্চিমবিডিনিউজ এর সাবেক সম্পাদিকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী খুজিস্তা নূর ই নাহরীন বর্তমানে মডার্ন সিকিউরিটিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। তাঁর টাইমলাইন থেকে পোস্টটি সংগৃহিত।

কিউএনবি/অনিমা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ বিকাল ৫.৫৫

▎সর্বশেষ

ad