ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

খোলা সয়াবিন তেলের লিটার প্রতি দাম বাড়ল ৪৪ টাকা

admin | আপডেট: ০৫ মে ২০২২ - ০৭:২৫:১৭ পিএম

ডেস্কনিউজঃ খোলা সয়াবিন তেল লিটার প্রতি ৪৪ টাকা আর বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি ৩৮ টাকা বাড়ানো হয়েছে।

ফলে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৮০ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল ১৯৮ টাকায় বিক্রি হবে।

শুক্রবার (৬ মে) থেকে তা কার্যকর হবে।

বৃহস্পতিবার (৫ মে) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ দাম সমন্বয় করেছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পাম ‍সুপার তেলের দাম লিটার প্রতি ১৭২ টাকা নির্ধারণ করেছে সরকার।

বাণিজ্য মন্ত্রণালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় ও তেলের দামের হালনাগাদ জানতে কোম্পানি প্রতিনিধি, ট্যারিফ কমিশন ও সিনিয়র সচিবের সভায় এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২০ মার্চ খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করে সরকার। সেইসাথে ৫ লিটারের বোতলে দাম ৩৫ টাকা কমিয়ে ৭৬০ টাকা করা হয়। এ ছাড়া খোলা সয়াবিনের তেলে দাম ৪ টাকা কমিয়ে ১৩৬ টাকা নির্ধারণ করা হয়।

কিউএনবি/বিপুল/০৫ মে ২০২২ খ্রিস্টাব্দ / সন্ধ্যা ৭.১৯

▎সর্বশেষ

ad