ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

অধিক মুনাফার লোভে সয়াবিনের কৃত্তিম সংকট

admin | আপডেট: ০১ মে ২০২২ - ০৯:৪৩:৩৮ পিএম

ডেস্ক নিউজ : বাজার থেকে হাঠাৎই উধাও সয়াবিন তেল। তবে ভাগ্য ভাল হলে বাড়তি টাকায় মিলছে তেল। ক্ষুব্ধ ক্রেতাদের অভিযোগ, তেল নিয়ে চলছে কারসাজি। বাড়তি মুনাফার জন্যই কৃত্রিম সঙ্কট। খুচরা ব্যবসায়ীরা অবশ্য এজন্য দুষছেন ডিলারদের। ভোক্তা অধিকার অভিযান চালালেও মিলছে না ফল। 

দুয়ারে কড়া নাড়ছে ঈদ। এরমধ্যে আবার নতুন দুশ্চিন্তা। যাদের ঘরে তেল নেই ঈদের দিন রান্না  কিভাবে হবে সেই ভাবনাটিই ভাবতে হচ্ছে তাদের।
রাজধানীর খিলগাঁও বাজার। খুচরা, পাইকারি কোথাও নেই সয়াবিন তেল। দোকানে দোকানে ঘুরে তেল না পেয়ে ক্ষোভ ঝরে ক্রেতার কন্ঠে।

বাধ্য হয়ে অনেকেই কিনছেন সরিষার তেল। ক্ষুব্ধ ক্রেতার অভিযোগ, কৃত্রিম সঙ্কট তৈরি করেছে ব্যাবসায়ীরা।

ব্যাবসায়ীরা যে আসলেই সঙ্কট তৈরি করছেন তার সত্যতা মিলল কারওয়ান বাজারের এই ব্যাবসায়ীরা কথায়। তিনিই জানালেন, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের গায়ে লেখা দর ৭৪০ টাকা হলেও ৯০০ টাকা দিলেই মিলবে। এভাবে ৩১২ টাকার ২ লিটার মিলছে ৩৫০ টাকায় আর ১৫৭ টাকার ১লিটারের বোতল মিলবে ১৮০ টাকায়।

খিলগাঁও, মালিবাগ কাঁচা বাজারসহ অন্যান্য বাজারে না থাকলেও কারওয়ান বাজারের কোনো কোনো দোকারে তেল পাওয়া যাচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানের ভয়ে। অভিযানের পরও  ডিলার ব্যাবসায়ীদের এ কারসাজিতে নাজেহাল সাধারন ক্রেতা। 

সংকট সমাধানে বাজারে নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের।

কিউটিভি/অনিমা/০১ মে ২০২২ খ্রিস্টাব্দ /রাত ৯:৪৩

 

▎সর্বশেষ

ad