ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিমানের ওয়েবসাইট থেকে টিকেট কিনলে ১০ শতাংশ ছাড়

admin | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ - ০৭:২৪:৩৫ পিএম

ডেস্কনিউজঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে টিকিট কিনলে ১০ শতাংশ মূল্যছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ ছাড় চলবে।

শনিবার (৩০ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিমানের ওয়েবসাইট থেকে টিকিট কেনার ক্ষেত্রে যাত্রীদের ১০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই মূল্যছাড় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটের জন্য প্রযোজ্য। গত ২৮ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া এ ছাড় চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। BGWEB2022 প্রমোকোড ব্যবহার করে এ ছাড় পাওয়া যাচ্ছে।

যাত্রীরা বিকাশ ও নগদের মাধ্যমে অথবা ভিসা, মাস্টার বা এমেক্সের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন। বিস্তারিত জানতে বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ নম্বরে যোগাযোগ করা যাবে।

বিপুল/ ৩০ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ /সন্ধ্যা ৭.১৮

▎সর্বশেষ

ad