ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

সীমিত পরিসরে ব্যাংক খোলা

admin | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ - ১০:৩৩:৫১ এএম
ডেস্ক নিউজ : ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে আর্থিক লেনদেন বেড়ে যাওয়ায় শনিবার (৩০ এপ্রিল) সারা দেশে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ দিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে। আর লেনদেন–পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম চলবে বেলা আড়াইটা পর্যন্ত।এর আগে গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

এতে বলা হয়, শুক্রবার (২৯ এপ্রিল) ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, ভালুকা ও চট্টগ্রাম এলাকার তফসিলি ব্যাংকগুলোর তৈরি পোশাকশিল্প–সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে। এসব এলাকায় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্যাংকের কার্যক্রম চলবে। লেনদেন–পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।

সার্কুলারে আরও বলা হয়, ঈদ উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে আর্থিক লেনদেন বেড়েছে। এ জন্য সবার সুবিধার্থে শনিবার (৩০ এপ্রিল) সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে সারা দেশে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। শনিবার ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ব্যাংক খোলা দুপুর আড়াইটা পর্যন্ত।

ব্যাংকের নগদ লেনদেনের সুবিধার্থে শনিবার বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কার্যালয় ও বিভাগ সীমিত পরিসরে খোলা রয়েছে।

কিউটিভি/অনিমা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৩
▎সর্বশেষ

ad