ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

অষ্টম ওয়েজ বোর্ড ছাড়া ক্রোড়পত্র নয়: তথ্যমন্ত্রী

admin | আপডেট: ২৬ এপ্রিল ২০২২ - ০৪:১৪:৫৮ পিএম

ডেস্ক নিউজ :যেসব পত্রিকা ন্যূনতম অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেনি তারা সরকারি কোনো ক্রোড়পত্র পাবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সহায়তায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, অষ্টম ওয়েজ বোর্ড যারা বাস্তবায়ন করেনি তাদের কোনো ক্রোড়পত্র দেব না। ক্রোড়পত্র তাড়াতাড়ি নেওয়ার জন্য চারদিকে যে ঘোরাঘুরি, সেটা বন্ধ হয়ে যাবে। ভবিষ্যতে যারা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করবে না, সে ক্ষেত্রেও কী করা যায়, তা নিয়ে আমরা ভাবছি।”

কিউটিভি/অনিমা/২৬শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

▎সর্বশেষ

ad