ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

৯ মামলায় জামিন পেলেন ইভ্যালির রাসেল

admin | আপডেট: ২১ এপ্রিল ২০২২ - ০৫:৪৩:০৫ পিএম

ডেস্কনিউজঃ বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল চেক প্রতারণার পৃথক নয়টি মামলায় জামিন পেয়েছেন।

আসামির আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বৃহস্পতিবার এ আদেশ দেন।

রাসেলের আইনজীবী আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাসেল গ্রেফতার হওয়ার পর অনেক গ্রাহক বাদী হয়ে থানা ও আদালতে মামলা করেছেন। এখন পর্যন্ত রাসেল ১০টি মামলায় জামিন পেয়েছেন। রাসেলের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। সেসব মামলায় রাসেল জামিন পাননি।

অর্থ আত্মসাতের অভিযোগে এক গ্রাহকের করা মামলায় গত বছরের ১৭ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেফতার করে র‌্যাব। এরপর ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। মামলাগুলো তদন্তাধীন।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল শামীমা নাসরিন সব মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

বিপুল/২১শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ |বিকাল ৫:৩৮

▎সর্বশেষ

ad