ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নিলামে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত জার্সি, সম্ভাব্য দাম ৪৫ কোটি!

admin | আপডেট: ০৭ এপ্রিল ২০২২ - ০৪:০৬:১৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ‘হ্যান্ড অব গড’ শব্দটা শুনলেই ম্যারাডোনার নাম চোখে ভাসে। সেই ১৯৮৬ বিশ্বকাপ, ম্যারাডোনার হাত দিয়ে দেওয়া সেই সর্বকালের সেরা ও বিতর্কিত গোলটিই আর্জেন্টিনাকে বিশ্বকাপ পাইয়ে দিয়েছিল।

 

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৫১ মিনিটে হাত দিয়ে গোলটি করেছিলেন ম্যারাডোনা, নিজেই যাকে আখ্যা দিয়েছিলেন ‘হ্যান্ড অব গড’। ফকল্যান্ড যুদ্ধের প্রতিবাদে এই গোল নিয়ে অনুশোচনা নয় উল্টো গর্বই করতেন ম্যারাডোনা। এই গোলটি বিতর্কিত হলেও একই ম্যাচে গোল অব দ্য সেঞ্চুরিও করেছেন পায়ের কারিকুর বিস্ময়কর জাদুকর।

ম্যারাডোনা এখন জীবনের সীমানা ছাড়ানো এক ধ্রুব তারা। তবে স্মৃতি হয়ে আছে সেই হ্যান্ড অব গড, সেই ম্যাচের ম্যারাডোনার জার্সি। সেই জার্সিটিই এবার নিলামে উঠতে যাচ্ছে। আগামী ২০ এপ্রিল অনলাইনে শুরু হবে জার্সিটির নিলাম। বিষয়টি নিশ্চিত করেছে নিলামকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রত্যাশা কমপক্ষে ৪ মিলিয়ন পাউন্ড বা ৪৫ কোটি টাকায় বিক্রি হবে।

বর্তমানে জার্সিটি আছে ইংলিশ ফুটবলার স্টিভ হজের কাছে। সেই ঐতিহাসিক ম্যাচের পর ম্যারাডোনা হজের সাথেই জার্সি বদল করেছিলেন। হজ বলেছেন, ‘৩৫ বছর ধরে আমি এই জার্সিটির গর্বিত মালিক। এটা সত্যিই গৌরবের যে আমি অন্যতম সেরা ও মহৎ একজন ফুটবল খেলোয়াড়দের বিপক্ষে খেলেছি।’ 

সূত্র: দ্য সান

কিউটিভি/অনিমা/৭ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ /বিকাল ৪:০৬

▎সর্বশেষ

ad