হাইকোর্টে ৫০ বেঞ্চ গঠন, রোববার থেকে বিচারকাজ শুরু

admin | আপডেট: ০২ এপ্রিল ২০২২ - ০২:৪৪:৩৭ পিএম

ডেস্ক নিউজ :  হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য ৫০ বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রোববার (৩ এপ্রিল) থেকে এসব বেঞ্চে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ পরিচালিত হবে।

গত ১৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ছিল সাপ্তাহিক ছুটি। সরকার ঘোষিত ছুটি ও অবকাশকালীন ছুটি মিলিয়ে ১৭ দিন পর রোববার খুলছে সুপ্রিমকোর্ট।

ইতোমধ্যে প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৫০টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। এ বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশনা দেয়ার বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, ‘আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, আগামী ৩ এপ্রিল রোববার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত বেঞ্চসমূহ গঠন করা হইলো।’ 

পরে ৫০ একক ও দ্বৈত বেঞ্চের নাম বিচারিক এখতিয়ারসহ উল্লেখ করা হয়েছে।
সূত্র: বাসস

কিউটিভি/অনিমা/২রা এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৪

▎সর্বশেষ

ad