ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইন্দোনেশিয়া উপকূলে নৌকাডুবিতে ২ জনের মৃত্যু, নিখোঁজ ২৬

admin | আপডেট: ২০ মার্চ ২০২২ - ০৯:২৩:০১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়া উপকূলে অভিবাসী বহন করা একটি নৌযান ডুবে কমপক্ষে দুই জনের মৃত্যু হয়েছে এবং ২৬ জন নিখোঁজ রয়েছেন। রোববার স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

প্রতিবেশী দেশ মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশে একটি ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দেয়ার সময় ডুবে যায় কাঠের তৈরি ওই নৌযানটি, এসময় এতে ৮৯ জন আরোহী ছিলেন।

নৌযানটি মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয়ার পরপরই এতে ফাটল দেখা যায় এবং সামুদ্রিক ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়।

এ দুর্ঘটনার পর এক পুরুষ ও এক নারীর মৃতদেহ এবং আরো ৬১ জনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার করা লোকদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

রোববার স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার দলের প্রধান অ্যাদি পান্দাওয়া এএফপি’কে বলেন, ‘আমরা নিখোঁজ ২৬ জনকে খুঁজে পেতে আমাদের কর্মীদের কাজে লাগিয়েছি। তবে এখন পর্যন্ত আমাদের প্রচেষ্টা ফলপ্রসু হয়নি।’

ক্ষতিগ্রস্ত নৌযানটি পার্শ্ববর্তী বন্দরে সরিয়ে নেয়া হয়েছে উল্লেখ করে তিনি আরো জানান, যাত্রীরা সবাই ইন্দোনেশিয়ার এবং তারা যথাযথ কাগজপত্র ছাড়াই মালয়েশিয়ায় কাজ করতে যাওয়ার চেষ্টা করছিলেন।

কিউটিভি/অনিমা/২০শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২২

▎সর্বশেষ

ad