ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রাশিয়ায় অ্যালুমিনা রপ্তানি বন্ধ করল অস্ট্রেলিয়া

admin | আপডেট: ২০ মার্চ ২০২২ - ০৫:৫৬:৪৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার হামলার ২৫তম দিন চলছে। দেশটিতে মস্কোর আগ্রাসনের জেরে রাশিয়ায় অ্যালুমিনা রপ্তানি বন্ধ করে দিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, জ্বালানি সংকট পূরণে ইউক্রেনে ৭০ হাজার টন কয়লা সহায়তা দেবে অস্ট্রেলিয়া। রাশিয়ার অ্যালুমিনিয়ামের চাহিদার প্রায় ২০ শতাংশ অস্ট্রেলিয়ার ওপর নির্ভর করে। অস্ট্রেলিয়ার পদক্ষেপে রাশিয়ার অ্যালুমিনিয়াম উৎপাদনের ক্ষমতা অনেকটা সীমিত হবে।

এর আগে রাশিয়ার একাধিক ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। ইউক্রেনে মস্কোর আগ্রাসনের অজুহাত দেখিয়ে সেগুলো করেছে স্কট মরিসন সরকার।  ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর প্রথম দিক থেকেই লড়াইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া। এবার মস্কোর জন্য গুরুত্বপূর্ণ রপ্তানি বন্ধ করে দিল অস্ট্রেলিয়া।
সূত্র: আল-জাজিরা।

 

 

কিউটিভি/আয়শা/২০শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৫

▎সর্বশেষ

ad