ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রাশিয়ার নিন্দা করতে চীনকে আহ্বান জানালেন বরিস জনসন

admin | আপডেট: ২০ মার্চ ২০২২ - ০২:১৬:৪৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় রাশিয়ার প্রতি নিন্দা জানাতে চীনকে আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। 

রবিবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন বলেছেন, রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভুল পথ বেছে নিয়েছে। বরিসের মতে, এটা ভালো আর মন্দের লড়াই।

তিনি বলেন, ‘সময় বয়ে যাচ্ছে, রাশিয়ার স্বৈরতন্ত্রও পাহাড় চূড়ায় উঠেছে। আমি মনে করি মানুষের জন্য পুতিনের অপরাধ ক্ষমা করা অসম্ভব হয়ে পড়ছে।’

তাই চীনের প্রতি বেড়ায় বসে না থেকে রাশিয়ার এমন কাণ্ডের নিন্দা জানানোর আহ্বান জানিয়েচছেন বরিস জনসন। 

এদিকে আরও এক রুশ জেনারেলকে হত্যার দাবি করেছে ইউক্রেন সেনাবাহিনীর জেনারেল স্টাফ। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ জানিয়েছেন, ‘খেরসনে শত্রুর একটি হেলিকপ্টার পুড়িয়ে দেওয়া হয়েছে।’

এরপরই ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছেন, ‘রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রেই মোরদভিচ রাশিয়ার অষ্টম গার্ডের কমান্ডার মারা গেছেন।’

এখন পর্যন্ত ৫ রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। যদিও মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছেন, তারা বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এদিকে সেনা অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ২৪ দিনে রাশিয়ার ৫২৬ সেনাকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন, ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক।

তিনি বলেন, ‘বন্দি সব রাশিয়ার সেনার সাথে আন্তর্জাতিক মানবাধিকার মেনেই আচরণ করা হচ্ছে।’

সূত্র: বিবিসি

কিউটিভি/অনিমা/১৯শে মার্চ ২০২২ ইং/দুপুর ২:১৬

▎সর্বশেষ

ad