ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

তানজানিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২২

admin | আপডেট: ২০ মার্চ ২০২২ - ০৯:৫১:৪৪ এএম

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩৮ জন। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। 

শনিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট কার্যালয়। খবর আলজাজিরার।

মোরোগোরো অঞ্চলের পুলিশপ্রধান মুসলিম বলেন, মেলেলা কিবাওয়ানিতে দুর্ঘটনা ঘটে। ট্রাকটি দার-ইস-সালাম থেকে কঙ্গোর দিকে যাওয়ার পথে মোটরসাইকেল ওভারটেক করতে গেলে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। বাসটি পশ্চিমাঞ্চলীয় শহর মবেয়া থেকে টাঙ্গার দিকে যাচ্ছিল।

দুর্ঘটনায় হতাহতে টুইটবার্তায় গভীর শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। দুর্ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

কিউটিভি/অনিমা/১৯শে মার্চ ২০২২ ইং/সকাল ৯:৫১

▎সর্বশেষ

ad