ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জোর করে পরিবর্তন ‘অমার্জনীয়’: কিশিদা

admin | আপডেট: ২০ মার্চ ২০২২ - ০৯:০৭:৫৯ এএম

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন “আন্তর্জাতিক ব্যবস্থার ভিত”কে কাঁপিয়ে দিয়েছে এবং এর সুস্পষ্ট প্রতিক্রিয়া জানানো প্রয়োজন।

ভারত ও জাপান একটি চতুর্মুখী নিরাপত্তা সংলাপের (কোয়াড) দুটি পক্ষ, যা একটি নিরাপত্তা কাঠামো হিসেবে কাজ করে যাচ্ছে এবং এর অপর দুই সদস্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া।

ইউক্রেনে রুশ হামলার কারণে যদিও জাপান কয়েক ডজন রাশিয়ান ব্যক্তিত্ব ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইউক্রেনীয় শরণার্থীদের সমর্থন দিচ্ছে, তবে ভারত এ আক্রমণের নিন্দা জানায়নি।

নয়াদিল্লিতে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক সাক্ষাতের পর জাপানি নেতা সাংবাদিকদের বলছিলেন, “আমরা (কিশিদা এবং মোদি) নিশ্চিত করেছি যে, কোনো অঞ্চলে বলপ্রয়োগ করে স্থিতাবস্থার একতরফা পরিবর্তন মেনে নেব না এবং তা ক্ষমার অযোগ্য। সেইসঙ্গে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বিরোধের শান্তিপূর্ণ সমাধান খোঁজা প্রয়োজন।” সূত্র- বিবিসি।

কিউটিভি/অনিমা/১৯শে মার্চ ২০২২ ইং/সকাল ৯:০৭

▎সর্বশেষ

ad