ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সরাসরি যুক্তরাষ্ট্রকে দুষলেন লাভরভ

admin | আপডেট: ১৯ মার্চ ২০২২ - ১০:২৬:১২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ বাহিনীর ‘বিশেষ অভিযানের’ প্রায় এক মাস হতে চলেছে। ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া। পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনও। দুপক্ষ কয়েক দফায় শান্তি আলোচনার পরও আসেনি কোনো ফলপ্রসু সমাধান। এই শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রের ওপর দোষ চাপিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে এই দাবির সপক্ষে লাভরভ কোনো প্রমাণ হাজির করতে পারেননি। এমনকি ইউক্রেন কিংবা রাশিয়াও এ নিয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে, সর্বশেষ ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি অর্থপূর্ণ শান্তি আলোচনার আহ্বান জানিয়ে বলেছেন, এখন সাক্ষাতের সময়, এখন আলোচনার সময়। এর মাধ্যমে জেলেনস্কি সরাসরি পুতিনের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

 

 

কিউটিভি/আয়শা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:২৫

▎সর্বশেষ

ad