ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ট্রাক চালিয়ে পোল্যান্ডের পথে ক্যামেরন

admin | আপডেট: ১৯ মার্চ ২০২২ - ০৯:২৭:৫৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউক্রেনের জন্য একটি ট্রাকে (লরি) বিভিন্ন সাহায্যসামগ্রী নিয়ে এখন পোল্যান্ডের পথে রয়েছেন। 

বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনের জন্য সংগ্রহ করা বস্ত্রসামগ্রী, শিশুর পরিধেয় তোয়ালে ও চিকিৎসাসামগ্রী পোল্যান্ডে ব্রিটিশ রেডক্রসের কাছে পৌঁছে দিতেই নিজে গাড়ি চালিয়ে রওনা দিয়েছেন ক্যামেরন।

গত দুই বছর ধরে সাবেক ব্রিটিশ এই প্রধানমন্ত্রী ‘চিপি লারডার’ নামে একটি সংগঠনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন ডেভিড ক্যামেরন। 

সহায়তাসামগ্রী নিয়ে ট্রাকের ভেতর টুইটারে একটি ছবি পোস্ট করে ক্যামেরন লিখেছেন, আমি এখন গাড়ি চালিয়ে পোল্যান্ড যাচ্ছি। আমার সঙ্গে আছেন চিপি লারডারের দুজন সহকর্মী। আমাদের সংগ্রহ করা সাহায্যসামগ্রী রেডক্রসের কাছে পৌঁছে দিতেই পোল্যান্ড যাচ্ছি। এটা খুবই দীর্ঘ এক যাত্রাপথ হতে যাচ্ছে। যাত্রাপথের আপডেট (হালনাগাদ) আপনাদের জানাব। 

প্রতিবেশী ইউক্রেনের জরুরি প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ব্রিটেনের মানুষকে ধন্যবাদ জানান তিনি।

কিউটিভি/অনিমা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২৭

▎সর্বশেষ

ad