ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কাগজের অভাবে শ্রীলঙ্কায় স্কুলের পরীক্ষা বাতিল

admin | আপডেট: ১৯ মার্চ ২০২২ - ১০:০৯:১১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ আর্থিক সংকটে রয়েছে শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতে দেশটির পশ্চিম প্রদেশের বিভিন্ন স্কুলের লাখ লাখ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। কারণ, কলম্বোতে ছাপার কাগজ ফুরিয়ে গেছে। সেইসঙ্গে কাগজ আমদানিতে অর্থায়নের জন্য বৈদেশিক মুদ্রার (ডলার) অভাব দেখা দিয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।  

প্রদেশের শিক্ষা কর্তৃপক্ষ বলেছে, কাগজের তীব্র ঘাটতির কারণে সোমবার থেকে এক সপ্তাহের জন্য নির্ধারিত সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তারা আরও বলেছে, ‘বৈদেশিক মুদ্রার অভাবে প্রয়োজনীয় কাগজ ও কালি আমদানি করা যাচ্ছে না। ফলে স্কুলের অধ্যক্ষরা পরীক্ষা নিতে পারছেন না।’

সূত্র : আল-জাজিরা

 

 

কিউটিভি/আয়শা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:০৮

▎সর্বশেষ

ad