ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মহাকাশে রুশ-মার্কিন বিজ্ঞানীদের উষ্ণতায় কমতি নেই

admin | আপডেট: ১৯ মার্চ ২০২২ - ০২:১৪:৫৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীতে পরস্পরের দিকে অভিযোগের আঙুল তাক করা। তবে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) সীমাবদ্ধ পরিসরে ঘনিষ্ঠভাবেই একসঙ্গে কাজ করছে। রাশিয়ার তিন মহাকাশচারী কমান্ডার ওলেগ আর্তেমিয়েভ, ডেনিস মাতভিভ এবং সের্গেই করসাকভ সাড়ে ছয় মাসের মিশনে শুক্রবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিরাপদে যুক্ত হয়েছেন।  

আইএসএস যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং অন্যান্য মহাকাশ গবেষণায় যুক্ত দেশের ২৩ বছর ধরে চলা যৌথ উদ্যোগ। এটি পৃথিবীর কক্ষপথে থেকে মহাকাশে বিভিন্ন গবেষণা করে যাচ্ছে। চারজন মার্কিন, আরো দুই রুশ এবং একজন জার্মানকে নিয়ে গঠিত মহাকাশ অভিযাত্রীদল নতুন তিনজনকে স্টেশনে উষ্ণ অভিবাদন জানায়। মার্কিন মহাকাশচারী মার্ক ভ্যান্ডে হেই একটি রুশ মহাকাশ ক্যাপসুলে করে আইএসএস ছেড়ে কাজাখস্তানে অবতরণ করার মাত্র কয়েক দিন পর এটি ঘটল। ভ্যান্ডে হেই নাসার আগের রেকর্ড ভেঙে কক্ষপথে ৩৫৫ দিন কাটিয়েছেন।

সূত্র : বিবিসি।

 

 

কিউটিভি/আয়শা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:১৪

▎সর্বশেষ

ad