ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পুতিন বললেন, রাশিয়া বহুদিন এমন ‘ঐক্য’ দেখেনি

admin | আপডেট: ১৮ মার্চ ২০২২ - ১১:০৪:২০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তার দেশের সেনাবাহিনীর অভিযানের প্রশংসা করেছেন। শুক্রবার মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ক্রিমিয়ার আট বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এই প্রশংসা করেন।

২০১৩ সালে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল ‘ক্রিমিয়া’ দখল করে নেয়। 

শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত রুশ জনগণের উদ্দেশে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, দীর্ঘ সময় রাশিয়া এমন  ‘ঐক্য’ দেখেনি। 

 ইউক্রেনে অভিযানে পুতিন তার প্রতি রুশ জনগণের সমর্থনের পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন। যদিও রুশ সেনাবাহিনীর অভিযান শুরুর পর হাজার হাজার রাশিয়ান নাগরিক যুদ্ধের বিরোধীতা করে বিক্ষোভ করেছেন।   

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে,  বক্তব্য শেষ করার পূর্বেই রাষ্ট্রীয় টেলিভিশনে পুতিনের অনুষ্ঠান বিচ্ছিন্ন হয়ে যায়। পুতিন ১৫ মিনিট বক্তব্য দেওয়ার পর টেলিভিশনে ফের ওই অনুষ্ঠান লাইভ প্রচার শুরু হয়।

তবে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, কারিগরি ত্রুটির  কারণে সম্প্রচার থেকে প্রেসিডেন্ট পুতিনের ভাষণ বিচ্ছিন্ন হয়ে যায়। 

সূত্র: গার্ডিয়ান

কিউটিভি/অনিমা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:০৩

▎সর্বশেষ

ad