ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে কর্মী নেওয়ায় রোমানিয়ার আগ্রহ প্রকাশ

admin | আপডেট: ১৫ মার্চ ২০২২ - ১১:২৭:২৬ পিএম

ডেস্কনিউজঃ রোমানিয়া শ্রমবাজারের বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র সাথে মঙ্গলবার এক বৈঠকে রোমানিয়ার রাজধানী বুখারেস্টের (থার্ড ডিস্ট্রিক্ট) মেয়র রবার্ট সোরিন নেগোইতা এ আগ্রহ ব্যক্ত করেছেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রীর অফিসে সৌজন্য সাক্ষাৎকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান জানান, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশ যথাযথ প্রশিক্ষণ ও সনদ প্রদানের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করছে।

বাংলাদেশের কর্মীরা অত্যন্ত পরিশ্রমী এ কথা উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর বহু দেশের উন্নয়ন কর্মকান্ডে আমাদের কর্মীদের অবদান রয়েছে।

এছাড়াও তারা দু’দেশের পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বুখারেস্টের ডেপুটি মেয়র ভিক্টর নিয়াগু, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যূরোর মহাপরিচালক মোঃ শহীদুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাদের এবং বুখারেস্টের সিটি ম্যানেজার মারিউস ড্যানিয়েল সিওবিকা, রোমানিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

বিপুল/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ |রাত ১১:২১

▎সর্বশেষ

ad