ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

আমিরাতে ট্রেড সেন্টার স্থাপন করবে এফবিসিসিআই

admin | আপডেট: ১৩ মার্চ ২০২২ - ১০:৩১:১৬ এএম

ডেস্ক নিউজ : সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দেশটির রাজধানী দুবাইতে ট্রেড সেন্টার স্থাপন করবে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। এ লক্ষ্যে বাংলাদেশ বিজনেস কাউন্সিল (বিবিসি) অব দুবাই ও এফবিসিসিআইয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

চুক্তি অনুযায়ী দুবাইতে এফবিসিসিআই ট্রেড সেন্টার স্থাপনে সব ধরনের সহযোগিতা করবে বিবিসি-দুবাই। এর মাধ্যমে ইউএইতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের কার্যক্রম হাতে নেবে এফবিসিসিআই। 

দুবাইকে হাব হিসেবে ব্যবহারের মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গেও ব্যবসায়ীক সম্পর্ক জোরদারে কাজ করবে এফবিসিসিআইয়ের ট্রেড সেন্টার। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আমিরাতের ব্যবসায়ীদের নানা ধরনের সহযোগিতা করবে এই ট্রেড সেন্টার।

এফবিসিসিআইয়ের পক্ষে সভাপতি মো. জসিম উদ্দিন ও বিবিসি-দুবাইর পক্ষে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মেদ মাহতাবুর রহমান সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি মো. হাবীব উল্লাহ ডন, পরিচালক এম জি আর নাসির মজুমদার, মোহাম্মেদ বজলুর রহমান ও মো. নিজাম উদ্দিন।

কিউটিভি/অনিমা/১৩ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৩০

▎সর্বশেষ

ad