ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেনের শরণার্থীদের ফিরিয়ে দেওয়ার কথা অস্বীকার করেছে যুক্তরাজ্য

admin | আপডেট: ০৯ মার্চ ২০২২ - ০৫:৩৩:৫৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবারই বিবিসিসহ বেশ কয়েকটি গণমাধ্যম খবর দিয়েছিলো প্রায় ৩০০ ইউক্রেনীয় শরণার্থীকে ফিরিয়ে দিয়েছে যুক্তরাজ্য। তবে মঙ্গলবার এ কথা অস্বীকার করেছেন ব্রিটিশ পরিবহন মন্ত্রী গ্রান্ট শ্যাপস। তিনি সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, আজ (বুধবার) এখন পর্যন্ত ৭৬০ জন শরণার্থী আয়ারল্যান্ডের মতো প্রতিবেশী দেশগুলো হয়ে যুক্তরাজ্যে পৌঁছেছে। এখন পর্যন্ত দুই হাজার শরণার্থীকে আশ্রয় দেওয়া হয়েছে। 

এছাড়ও তিনি জানান, ভিসা প্রক্রিয়া সহজ করার উপায় নেই, কারণ ইউক্রেন থেকে কারা আসছে যুক্তরাজ্য সেটা পরখ করেই তাদের আশ্রয় দিতে চায়। শ্যাপস আরও জানিয়েছেন, পারিবারিক ভিসায় ইউক্রেন থেকে যুক্তরাজ্যে অন্তত দুই লাখ মানুষ আসতে পারবেন। এই ভিসার আওতায় এখন চাচা-চাচী এবং ফুফা-ফুফুও স্বজন হিসেবে আসতে পারবেন যুক্তরাজ্যে।  

জাতিসংঘের হিসেব মতে এখন পর্যন্ত ২০ লাখ ইউক্রেনীয় বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। আরও ২০ লাখ আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। 

সূত্র: বিবিসি

 

 

কিউটিভি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩২

▎সর্বশেষ

ad