ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

এবার রুশ হামলা নিয়ে মুখ খুললেন ইউক্রেনের ফার্স্ট লেডি

admin | আপডেট: ০৯ মার্চ ২০২২ - ০১:৪২:০০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে পরাশক্তি রাশিয়া। ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। এমন পরিস্থিতিতে নিন্দা জানিয়ে একটি খোলা চিঠি দিয়েছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি। সেটিতে রাশিয়ান আগ্রাসনকে ভয়াবহ বাস্তবতা বলে উল্লেখ করেছেন তিনি। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে ওলেনা জেলেনস্কি লিখেছেন, ‘রাশিয়ান আগ্রাসন যে ঘটবে তা বিশ্বাস করা অসম্ভব ছিল। এখন এটি লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে শিশুদের জন্য এক ভয়াবহ বাস্তবতা তৈরি করেছে। ’একইসঙ্গে তিনি ইউক্রেনের জনগণকে তাদের প্রতিরোধেরও জন্যও স্বাগত জানান। ইউক্রেনের ফার্স্ট লেডি বলেন, ‘আগ্রাসী পুতিন ভেবেছিলেন, তিনি ইউক্রেনের ওপর অভিযান চালাবেন। কিন্তু তিনি আমাদের দেশ, জনগণ এবং তাদের দেশপ্রেমকে বুঝতে ভুল করেছেন। যদিও ক্রেমলিনের প্রচারকারীরা বড়াই করে যে, ইউক্রেনীয়রা তাদের রক্ষাকর্তা হিসেবে মেনে নিয়ে ফুল দিয়ে স্বাগত জানাবে। কিন্তু তাদের এখন এড়িয়ে যাওয়া হয়েছে। ’

চিঠিতে ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন এবং ত্রাণ সহায়তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওলেনা জেলেনস্কি। একই সঙ্গে বৈশ্বিক মিডিয়া এবং বাকি বিশ্বকে ইউক্রেনে যা ঘটছে তা দেখানো চালিয়ে যেতে এবং সত্য দেখানোর জন্য আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, ‘পারমাণবিক যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছে পুতিন। আমরা যদি তাকে থামাতে না পারি, তাহলে পৃথিবীতে আমাদের কারোর জন্য কোনো নিরাপদ স্থান থাকবে না। ’এদিকে যুদ্ধের দামামায় প্রাণ বাঁচাতে দুই মিলিয়ন বা ২০ লাখেরও বেশি লোক ইউক্রেন ছেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

 

 

কিউটিভি/আয়শা/৯ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৮

▎সর্বশেষ

ad