ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কিয়েভগামী রাশিয়ার সামরিক বহর কি করছে এখন

admin | আপডেট: ০৮ মার্চ ২০২২ - ০৬:২২:৩২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলা শুরু করার পর রাশিয়ার প্রধান লক্ষ্য ছিল দেশটির রাজধানী কিয়েভ দখল করা। কিন্তু রুশ সেনারা এখন পযন্ত কিয়েভে প্রবেশ করতে পারেনি। তবে কিয়েভে ঢোকার জন্য ৪০ মাইল দীর্ঘ একটি সামরিক বহর রাজধানীর উপকণ্ঠে অবস্থান করছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা সেক্রেটারি বেন ওয়ালেস গণমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, বর্তমানে রাশিয়ার বহরটি একদম থেমে আছে। একটু এগোচ্ছে না। 

এ ব্যাপারে বেন  ওয়ালেস বলেন, রাশিয়া এখনো অগ্রসর হচ্ছে না।  এটা ১৩তম দিন। উত্তরে (কিয়েভগামী সামরিক বহর) তাদের যে বহর আছে, যেটির কথা আমরা বলছি এখনো আটকে আছে।  মানে সত্যিই আটকে আছে। এটি এগোচ্ছে না। বেন ওয়ালেস আরও জানিয়েছেন, ইউক্রেনে যুক্তরাজ্য অস্ত্র ও মানবিক সাহায্য দুটিই বৃদ্ধি করবে। বুধবার দেশটির সংসদে ঘোষণা করা হবে এটি।

 তাছাড়া ইউক্রেনে বিমান পাঠানোর জন্য প্রেসিডেন্ট ভলদমির জেলেনস্কি যে আবেদন করেছেন  এ বিষয়েও কথা বলেছেন ওয়ালেস। তিনি জানিয়েছেন, ইউক্রেন যে যুদ্ধ বিমান পরিচালনা করে যেমন মিগ-২৯ এসব বিমান যুক্তরাজ্যের কাছে নেই। তাই তারা ইউক্রেনকে সরাসরি বিমান সহায়তা দিতে পারবে না। তবে তিনি জানিয়েছেন, পোল্যান্ড ইউক্রেনকে সহায়তা করতে পারে। আর এ ক্ষেত্রে তারা পোল্যান্ডকে সহায়তা করতে পারে।

সূত্র: বিবিসি

 

 

কিউটিভি/আয়শা/৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৯

▎সর্বশেষ

ad